মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২০

মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২০
মিয়ানমারের এইয়ারওয়াদি নদীর বদ্বীপ অঞ্চলে সেনাসদস্যদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শনিবার (০৫ জুন) সেনাসদস্যরা আগ্নেয়াস্ত্রের খোঁজে তল্লাশি চালাতে গেলে গ্রামবাসী গুলতি ও তির–ধনুক নিয়ে রুখে দাঁড়ালে এই সংঘর্ষ হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। ঘটনাটি ঘটেছে এইয়ারওয়াদি অঞ্চলের কিওনপিও শহরতলির হ্লাইসওয়ে গ্রামে।

এর আগে গত ১ ফেব্রুয়ারির পর থেকে পুলিশ ও সেনাবাহিনীর হাতে ৮৪৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

দেশটির প্রধান শহর ইয়াঙ্গুন থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরপশ্চিমে হালায়াসওয়ে এলাকায় শনিবার (০৫ জুন) ভোর হওয়ার আগে থেকে সংঘর্ষ শুরু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী বলেন, গ্রামবাসীরা শুধু তীর হাতে সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। সংঘর্ষে স্থানীয় অনেকে হতাহত হয়েছেন। কথিত অস্ত্র উদ্ধারের নামে সেনারা গ্রামবাসীদের লাঞ্ছিত করলে তারা গুলতি নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন বলে জানান।

অভ্যুত্থানের পর থেকে বাণিজ্যিক রাজধানী ইয়াঙ্গুন ও রাজধানী নেপিডোতে টানা বিক্ষোভ শুরু হয়। যা এখন ছোট ছোট শহর এবং গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। টানা বিক্ষোভে মিয়ানমার অনেকটাই অচল হয়ে পড়েছে।

তবে মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের খবর বলা হয়েছে, রাষ্ট্রের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ এক ব্যক্তিকে ধরতে নিরাপত্তা বাহিনী লায়েসউই গ্রামে অভিযান চালিয়ে তিনজন ‘সন্ত্রাসী’কে হত্যা ও দুজনকে গ্রেফতার করেছে।

রয়টার্স জানিয়েছে, স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী মৃতের সংখ্যা যদি সত্যি হয়, তাহলে এটা হবে গত প্রায় দুই মাসের মধ্যে নিরাপত্তা বাহিনীর হাতে একদিনে সর্বোচ্চ নিহতের ঘটনা।

গত শুক্রবার জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে এক বৈঠক করেছে দক্ষিণপূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের প্রতিনিধিরা। এ নিয়ে মিয়ানমারের নাগরিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। শনিবার মান্দালয় শহরে আসিয়ানের পতাকা পোড়ানো হয়েছে। সূত্র: রয়টার্স।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না