চট্টগ্রামে বজ্রপাতে দুই নারীর মৃত্যু

চট্টগ্রামে বজ্রপাতে দুই নারীর মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তারা বর্তমানে সুস্থ আছেন বলে জানা গেছে।

রোববার (৬ জুন) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর মানিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- যোগেন্দ্র শীলের স্ত্রী ভানুমতি শীল (৪০) ও বানেশ্বর দাশের স্ত্রী লাকি রানি দাশ (৩৮)।

বিষয়টি ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) এসএম জিয়াদ হোসেন গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তারা একটি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট