Ortho Songbad আর্কাইভ

এনআরবিসি ব্যাংকের ৪টি উপশাখার উদ্বোধন

এনআরবিসি ব্যাংকের ৪টি উপশাখার উদ্বোধন
এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে হোমনা (কুমিল্লা), দেবিদ্বার (কুমিল্লা), সিরাজদিখান (মুন্সিগঞ্জ) এবং ফকিরহাটে (রাউজান, চট্টগ্রাম) শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম।

রোববার (৬ জুন) ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একযোগে এই ৪টি উপশাখার উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

এসময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনান্সিয়াল অফিসার হারুনুর রশিদ, কোম্পানী সেক্রেটারী মো. মোজাম্মেল হোসেন, সাপোর্ট সার্ভিস ও ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মেজর (অব:) পারভেজ হোসেন। নতুন শাখাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাহকবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

মুল সাইট থেকে

পুজিবাজার