সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম রিপন (২৯) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে।

শনিবার (০৫ জুন) সৌদি সময় দিনগত রাত ২টার দিকে সৌদি আরবের আল নেওয়াজ সড়কে এ ঘটনা ঘটে। রোববার (০৬ জুন) সকাল ৯টার দিকে নিহতের বড় ভাই শাহজাহান শিপন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রিপন নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের আতাউদ্দিন মাঝির বাড়ির আবু নাছেরের ছেলে।

নিহতের বড় ভাই আরও জানান, তার ছোট ভাই ৫ বছর আগে সৌদি আরবে যান। সে সেখানে নিজের গাড়িতে করে বিভিন্ন পণ্য সরবরাহ করত। শনিবার দিনগত রাত ২টার দিকে দোকানের মালামাল ডেলিভারি দিয়ে আল নেওয়াজ থেকে দামাম আসার পথে আল নেওয়াজ সড়কে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা