আরও ৮০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নেয়ার সিদ্ধান্ত

আরও ৮০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নেয়ার সিদ্ধান্ত
আরও ৮০ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে তাদের বসবাসযোগ্য আবাসনসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস রোববার অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনএইচসিআরের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত বৈঠকে এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব কেএম সাখাওয়াত মুন এ তথ্য জানিয়েছেন।

বৈঠকে জানানো হয়, সরকার কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অবস্থানরত আরও ৮০ হাজার রোহিঙ্গাকে স্বল্পতম সময়ের মধ্যে ভাসানচরে স্থানান্তরিত করার উদ্যোগ নিয়েছে।

এর আগে ১৮ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করেছে।

বৈঠকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, ভাসানচরের উন্নত পরিবেশ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাসের উপযোগী ব্যবস্থাসহ সব মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার সচেষ্ট রয়েছে।

পিএমও সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং সংশ্লিষ্ট সচিবগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা