দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৮টির প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রোববার লেনদেন শেষে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৪ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ১০ শতাংশ বেড়েছে।
ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের ৯ দশমিক ৮৯ শতাংশ, লুব-রেফের ৯ দশমিক ৮৬ শতাংশ, সালভো কেমিক্যালের ৯ দশমিক ৭৯ শতাংশ, ফরচুন সুজের ৯ দশমিক ৭৯ শতাংশ, আমান ফিডের ৯ দশমিক ৫৪ শতাংশ, আমান কটনের ৯ দশমিক ৩১ শতাংশ, রিংশাইনের ৯ দশমিক ০৯ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮ দশমিক ৫৩ শতাংশ এবং কপারটেকের শেয়ার দর ৮ শতাংশ বেড়েছে।