মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১২

মিয়ানমারে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১২
মিয়ানমারে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মানদালার কাছে বৃহস্পতিবার সকালে ওই দুর্ঘটনা ঘটেছে। শহরের দমকল বাহিনী সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ওই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

ওই সামরিক বিমানটি রাজধানী নেইপিদো থেকে পিন ও লুইন শহরের দিকে যাচ্ছিল। এটি অবতরণের আগেই বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ছয় সেনাসদস্য এবং বেশ কয়েকজন সন্নাসী বিমানটিতে অবস্থান করছিলেন। একটি মঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন তারা।

বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আশেপাশে কেউ হতাহত হয়েছে বলে খবর পাওয়া যায়নি। নিহতরা সবাই ওই বিমানের আরোহী বলে নিশ্চিত করা হয়েছে।

দুর্ঘটনা থেকে পাইলট এবং এক যাত্রী সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন। তাদের একটি সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।

এর আগে গত মাসের শুরুর দিকে মিয়ানমারে একটি সামরিক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার দাবি করে একটি বিদ্রোহী গোষ্ঠী। দেশটির শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মি (কেআইএ) ওই হামলা চালায়।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে নেয় সেনাবাহিনী। তারপর থেকেই দেশটিতে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। অপরদিকে সামরিক সরকার কঠোর হস্তে বিক্ষোভ দমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না