প্রাথমিক বিদ্যালয়ের নামে ই-মেইল খোলার নির্দেশ

প্রাথমিক বিদ্যালয়ের নামে ই-মেইল খোলার নির্দেশ
ঢাকা বিভাগের সব প্রাথমিক বিদ্যালয়ের নাম অনুযায়ী ই-মেইল আইডি খোলার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের ই-মেইল আইডি সংরক্ষণের জন্য জেলা ও উপজেলা প্রাথমিক কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি প্রাথমিকের ঢাকা বিভাগের উপপরিচালক ইফতেখার হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের সব বিদ্যালয়ে গত ২ জুন পাঠানো চিঠিতে নির্ধারিত ছকে জেলার নাম, উপজেলার/থানার নাম, ক্লাস্টারের নাম, বিদ্যালয়ের নাম, প্রধান শিক্ষকের নাম ও মোবাইল নম্বর, বিদ্যালয়ের নামে ই-মেইল আইডি সংরক্ষণ ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের কাছে জরুরি ভিত্তিতে পাঠাতে বলা হয়েছে উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের।

আর জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের আগামী ১৫ জুনের মধ্যে এসব তথ্য ঢাকা বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেবা সহজীকরণ ও সরকারি সব আদেশ-নিষেধের তথ্য সরাসরি বিদ্যালয়ে পাঠাতে ঢাকা বিভাগের বিদ্যালয়গুলোকে প্রতিষ্ঠানের নামে ই-মেইল আইডি খুলতে বলা হলো। এর ফলে উপজেলা কিংবা থানা শিক্ষা অফিসারের কার্যালয়ে ঘুরতে হবে না। অনেক কষ্ট লাঘব হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি