আগ্রহের শীর্ষে জাহিন স্পিনিং

আগ্রহের শীর্ষে জাহিন স্পিনিং
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে জাহিন স্পিনিং মিলস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৭০ পয়সা বা ১০ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি ৪৫০ বারে ২৪ কোটি ১৭ লাখ ৪৬১টি শেয়ার লেনদেন করে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড । আজ কোম্পানিটির দর বেড়েছে ৯ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১০০ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে মীর আখতার হোসেন লিমিটেড। আজ কোম্পানিটির দর ৭ টাকা ৯০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৭ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কপারটেক ইন্ডাস্ট্রিজ, এস.আলম কোল্ড রোল্ড স্টিল, দেশবন্ধু পলিমার, আলিফ ইন্ডাস্ট্রিজ, নূরানী ডাইং, সোনারগাঁও টেক্সটাইল ও আরএকে সিরামিকস লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন