‘স্বাস্থ্য খাতে কোনো দুর্নীতি হয়নি’

‘স্বাস্থ্য খাতে কোনো দুর্নীতি হয়নি’
 স্বাস্থ্য ও শিক্ষা খাতে কোনো জায়গায় হাজার কোটি টাকা খরচ হয়েছে বা দুর্নীতি হয়েছে এরকম কোনো তথ্য কেউ দেখাতে পারবে? কেউ এমন তথ্য দিতে পারবে না বরং অন্য অনেক খাতের কোটি টাকা কানাডায় চলে গেছে।

স্বাস্থ্য খাতের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে টিআইবির প্রকাশিত গবেষণা প্রতিবেদনের কড়া সমালোচনা করে আজ (শনিবার) দুপুরে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে এক ভার্চুয়াল সভায়  এ মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে টিআইবি একটি রিপোর্ট প্রকাশ করেছে স্বাস্থ্য খাত নিয়ে। এটা খুবই দুঃখজনক। করোনা প্রতিরোধে বিশ্বের সব দেশ বা সংস্থা প্রশংসা করেছে বাংলাদেশের। বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানরা বাংলাদেশের প্রশংসা করেছে।

তিনি বলেন, টিআইবি ঘরে বসে একটি সুন্দর প্রতিবেদন প্রকাশ করেছে। আমরা করোনা শনাক্ত করতে কোনো ব্যবস্থা গ্রহণ করিনি- এমন মিথ্যা প্রতিবেদন দিয়েছে। অথচ করোনা শনাক্তে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য খাতে কোনো দুর্নীতির ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাত নিয়ে টিআইবির সমালোচনা যুক্তিযুক্ত নয়। টিকা দেওয়ার স্বচ্ছতার অভাব, বেড বাড়ানো হয়নি টিআইবির এমন মন্তব্য জনগণকে ভুল বার্তা দেয়। করোনা মোকাবেলায় অনেক কিছু করার পরও আমাদের ক্রিটিজমের অভাব নেই বলেও জানান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো