ইফাদ গ্রুপকে মাইক্রোসফটের ইন্টেলিজেন্ট ক্লাউড সল্যুউশন সেবা দিচ্ছে ইজেনারেশন

ইফাদ গ্রুপকে মাইক্রোসফটের ইন্টেলিজেন্ট ক্লাউড সল্যুউশন সেবা দিচ্ছে ইজেনারেশন
ইফাদ গ্রুপ এবং এর অঙ্গপ্রতিষ্ঠানের জন্য সম্প্রতি মাইক্রোসফটের ইন্টিগ্রেটেড ইন্টেলিজেন্ট ক্লাউড অ্যান্ড মডার্ন ওয়ার্কপ্লেস সল্যুউশন বাস্তবায়ন করেছে ইজেনারেশন। এই সফটওয়্যার সেবার মধ্যে উৎপাদনশীলতা ও সমন্বয়ক টুলস, টাস্ক ব্যবস্থাপনাসহ বেশকিছু এন্টারপ্রাইজ সফটওয়্যার অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলো নিরাপদ ক্লাউড প্লাটফর্মে পরিচালিত হয়।

বাস্তবায়নকৃত সল্যুউশনটি নিরাপত্তা ও কমপ্লায়েন্স নিশ্চিতকরণ এবং কর্মীদের নতুন ও সহজ উপায়ে কাজ করার সুযোগ তৈরির মাধ্যমে উল্লেখযোগ্যভাবে প্রতিষ্ঠানটির পরিচালন নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করবে। এছাড়া ইজেনারেশন ইফাদ গ্রুপের কর্মীদের যথাযথ প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের সক্ষমতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে।

ইজেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান বলেন, যেকোনো প্রতিষ্ঠানের ব্যবসায় প্রবৃদ্ধি ও সর্বোচ্চ আয় নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির ব্যবসায় কৌশলের একটি অন্যতম অনুসঙ্গ হলো মডার্ন ওয়ার্কপ্লেস।

তিনি বলেন,আমরা ইফাদ গ্রুপের মতো কোম্পানিগুলোর সাথে ডিজিটাল রূপান্তরের পুরো পথচলায় তাদের পাশে থাকতে চাই। আমাদের বাস্তবায়নকৃত সল্যুউশনটি ইন্টিগ্রেটেড অ্যানালাইটিক্স টুলের সাহায্যে যেকোন প্রতিষ্ঠানের ব্যবসায় উদ্ভাবন আরও ত্বরান্বিত করবে।

ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বলেন, আমরা আমাদের ব্যবসায় পরিচালনকে সহজ এবং প্রতিযোগিতামূলক ব্যবসায় পরিবেশে নিজেদের ব্যবসায়ের সম্প্রসারণ ঘটাতে রূপান্তরযোগ্য সল্যুউশন বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি