মনোস্পুল পেপারের তৃতীয় প্রান্তিক প্রকাশ
ওভার দ্যা কাউন্টার (ওটিসি) থেকে মূল মার্কেটে ফিরে আসা কোম্পানি বিডি মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক ১০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১ টাকা ৩৭ পয়সা।
অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির আয় হয়েছে ২৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ৫ টাকা ০৬ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪১ টাকা ০৮ পয়সা।
বিডি মনোস্পুল পেপারের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩ কোটি ২৯ লাখ টাকা।
কোম্পানিটির পরিচালকদের কাছে ৫৩ দশমিক ৮৩ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১ দশমিক ৮১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৪ দশমিক ৩৬ শতাংশ শেয়ার।