Ortho Songbad আর্কাইভ

তমিজউদ্দিন টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রকাশ

তমিজউদ্দিন টেক্সটাইলের তৃতীয় প্রান্তিক প্রকাশ
ওভার দ্যা কাউন্টার (ওটিসি) থেকে মূল মার্কেটে ফিরে আসা কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল লিমিটেড গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২১-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মার্চ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে দশমিক ৩০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ১১ পয়সা।

অন্যদিকে চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির আয় হয়েছে ৯৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ৮১ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮১ টাকা ৫১ পয়সা।

তমিজউদ্দিন টেক্সটাইলের পরিশোধিত মূলধনের পরিমাণ ৩০ কোটি ৬৫ লাখ টাকা।

কোম্পানিটির পরিচালকদের কাছে ৫৬ দশমিক ২২ শতাংশ শেয়ার রয়েছে। এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪৩ দশমিক ৭৮ শতাংশ শেয়ার।

মুল সাইট থেকে

পুজিবাজার