বগুড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বগুড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
বগুড়ার গাবতলী উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৩ জুন) দুপুরে উপজেলার ডিহি ডওর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- ডিহি ডওর গ্রামের রন্টু মিয়ার ছেলে সৌরভ (৮) ও একই গ্রামের আব্দুল মজিদের ছেলে সোহান (৯)।

জানা যায়, প্রতিদিনের মতো রোববার দুপুরের দিকে গ্রামের একটি পুকুরে গোসল করতে যায় সৌরভ ও সোহান। দীর্ঘ সময় তারা বাড়ি ফিরে না এলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। কোথাও না পেয়ে সন্দেহ হলে পুকুরে নেমে তল্লাশি করা হয়। একপর্যায়ে পুকুরটি থেকে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট