সংসদ অধিবেশন মুলতবি ২৮ জুন পর্যন্ত

সংসদ অধিবেশন মুলতবি ২৮ জুন পর্যন্ত
জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ২৮ জুন (সোমবার) পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বৃহস্পতিবারের (১৭ জুন) অধিবেশনের শেষে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এই মুলতবি ঘোষণা।

স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলতি মাসের ২ তারিখে বাজেট অধিবেশন শুরু হয়। ৩ জুন ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

দুই দিন বিরতি দিয়ে ৬ জুন থেকে শুরু হয় বাজেট প্রস্তাবনার ওপর আলোচনা। ৭ জুন (সোমবার) সম্পূরক বাজেট পাসের পর অধিবেশনের ১৪ জুন পর্যন্ত মুলতবি করা হয়।

টানা ৬ দিন বিরতি দিয়ে ১৪ জুন থেকে বাজেটের ওপর সাধারণ আলোচনা হয়। ১৫, ১৬, ১৭ জুন পর্যন্ত চলে। অধিবেশন শুরু হলে আগামী ২৮ জুনও সাধারণ আলোচনা হবে। ২৯ জুন অর্থবিল এবং ৩০ জুন বুধবার মূল বাজেট ও নির্দিষ্টকরণ বিল পাস হবে।

১ জুলাই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের ভাষণের মধ্য দিয়ে করোনাকালের দ্বিতীয় বাজেট অধিবেশন শেষ হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা