আগ্রহ কমার শীর্ষে ইনডেক্স অ্যাগ্রো

আগ্রহ কমার শীর্ষে ইনডেক্স অ্যাগ্রো
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩৭টির শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন ইনডেক্স অ্যাগ্রোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে কম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার লেনদেন শেষে ইনডেক্স এগ্রোর শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৪ টাকা ৯০ পয়সায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৩ টাকা ৬০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১১ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ০৪ শতাংশ কমেছে।

ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রিলায়েন্স ইন্স্যুরেন্সের ৭ দশমিক ৫৯ শতাংশ, রানার অটোমোবাইলসের ৬ দশমিক ৬১ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৯১ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৮৩ শতাংশ, গ্রীণডেল্টা ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৭৬ শতাংশ, লুব-রেফের ৫ দশমিক ৭৫ শতাংশ, মীর আখতারের ৫ দশমিক ২৮ শতাংশ, কেয়া কসমেটিকসের ৫ দশমিক ২৬ শতাংশ এবং ইন্ট্রাকোর শেয়ার দর ৫ দশমিক ২৩ শতাংশ কমেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন