আগ্রহের শীর্ষে সাফকো স্পিনিং

আগ্রহের শীর্ষে সাফকো স্পিনিং
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৭টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন সাফকো স্পিনিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার লেনদেন শেষে সাফকো স্পিনিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২ টাকা ৭০ পয়সায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৪ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৯ দশমিক ২৮ শতাংশ, ন্যাশনাল ফিড মিলের ৭ দশমিক ৬২ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৭৫ শতাংশ, পাওয়ার গ্রীডের ৫ দশমিক ৬০ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৫ দশমিক ৩২ শতাংশ, ডরিন পাওয়ারের ৫ দশমিক ১৯ শতাংশ, এস্কয়ার নিটের ৫ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৭৪ শতাংশ এবং ইস্টার্ন লুব্রিকেন্টসের শেয়ার দর ৩ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন