দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব গুতেরেস

দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিব গুতেরেস
দ্বিতীয় মেয়াদে আবারও জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হয়েছেন অ্যান্থনিও গুতেরেস।

শুক্রবার (১৮ জুন) বিশ্বের শীর্ষ সংস্থাটির ১৯৩ সদস্যের সাধারণ পরিষদ আগামী পাঁচ বছরের জন্য তাকে মনোনয়ন দিয়েছে। খবর ডনের।

শপথ নেওয়ার পর সাধারণ পরিষদে অ্যান্থনিও গুতেরেস বলেন, ছোট ও বড় দেশগুলোর মধ্যে সেতুবন্ধনে ও আস্থা অর্জনে অবিরত কাজ চালিয়ে যাওয়ায় আমার ওপর আস্থা রাখার নিশ্চয়তা দিচ্ছি।

চলতি মাসের শুরুতে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ তাকে এ পদে দ্বিতীয়বার নিয়োগ দিতে সুপারিশ করেছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার কয়েক সপ্তাহ আগে ২০১৭ সালের জানুয়ারিতে বান কি মুনের স্থলাভিষিক্ত হয়েছেন গুতেরেস। প্রথম মেয়াদের একটা বড় সময় ট্রাম্পকে শান্ত রাখতেই তার কেটে গেছে।

ক্ষমতায় আসার পর জাতিসংঘের মূল্যবোধ ও বহুপাক্ষিকতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বেশ কয়েকটি সংস্থার তহবিল কাটছাঁটও করে দেন তিনি।

জাতিসংঘের সবচেয়ে বড় অর্থদাতা দেশ যুক্তরাষ্ট্র। সংস্থাটির নিয়মিত বাজেটের ২২ শতাংশ আর শান্তিরক্ষী মিশনের এক চতুর্থাংশ অবদান রাখে দেশটি।

জাতিসংঘের যেসব সংস্থার তহবিল কাটছাঁট করেছিলেন ট্রাম্প তা পুনর্বহাল করতে শুরু করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

দ্বিতীয় মেয়াদে বেশ কয়েকজন প্রার্থী হওয়ার চেষ্টা করলেও পর্তুগালের সাবেক এ প্রধানমন্ত্রী শেষ পর্যন্ত বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

৭২ বছর বয়সী গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রধান ছিলেন ২০০৫ থেকে ২০১৫ সাল পর্যন্ত।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না