মেক্সিকোয় আরও এক সাংবাদিককে গুলি করে হত্যা

মেক্সিকোয় আরও এক সাংবাদিককে গুলি করে হত্যা
মেক্সিকোয় এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এই নিয়ে এ বছর দেশটিতে দু’জন সাংবাদিককে হত্যা করা হল।

নিহত ওই সাংবাদিকের নাম গুস্তাভো সানচেজ। তিনি পুলিশের খবর প্রচারকারী একটি ওয়েবসাইটের সম্পাদক ছিলেন।

পুলিশ জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলে ওয়াক্সাকা শহরে স্থানীয় সময় গত বৃহস্পতিবার মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ওই সাংবাদিক। এই সময় বন্দুকধারীরা গুলি ছুড়লে তিনি নিহত হন। তবে বন্দুকধারীদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এর আগে ২০২০ সালের জুলাইয়ে সানচেজের ওপর এক দফা হামলা হয়েছিল। সেই যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান।
উল্লেখ্য, জীবননাশের ঝুঁকি বিবেচনায় সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশগুলোর একটি মেক্সিকো। ২০০০ সালের পর থেকে দেশটিতে শতাধিক সাংবাদিককে হত্যা করা হয়েছে। মূলত রাজনীতি ও মাদক ব্যবসা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করায় দেশটিতে সাংবাদিকেরা হামলার শিকার হন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না