পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৭

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৭
পেরুতে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে এক হাজার ৩০০ ফুট খাদে পড়ে গেলে ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও১৩ জন আহত হয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলের একটি খনি থেকে অর্ধশত শ্রমিককে নিয়ে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে বলে জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমধ্যম টিআরটি ওয়ার্ল্ড।

দেশটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, বাসটি পেল্লানকাটা এলাকার ওই খনি থেকে শ্রমিকদের নিয়ে আরেকিপা শহরের দিকে যাচ্ছিল। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে নাজকা নামে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেশটির পাহাড়ি রাস্তায় প্রতি বছর ৩ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না