প্রাইম ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মেরিনা চৌধুরী আর নেই

প্রাইম ব্যাংকের ভাইস-চেয়ারম্যান মেরিনা চৌধুরী আর নেই
প্রাইম ব্যাংক লিমিটেডের ভাইস-চেয়ারম্যান মেরিনা ইয়াসমিন চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

শনিবার (১৯ জুন) সকাল ৯ টা ১৫ মিনিটে তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।

মেরিনা ইয়াসমিন তালিকাভুক্ত কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন বিএপিএলসি’র চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরীর স্ত্রী ও প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর মা।

মেরিনা ইয়াসমিন দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠি ইস্ট কোস্ট গ্রুপের ভাইস-চেয়ারম্যান ছিলেন। এর আগে তিনি তালিকাভুক্ত কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নানা সামাজিক কার্যক্রমে যুক্ত ছিলেন।

তার নামাজে জানাজা আজ ১৯ জুন, ২০২১ বাদ এশা কুলাউড়া উপজেলার হোসেনপুর শাহী জামে ইদগাহে অনুষ্ঠিত হবে।

মেরিনা ইয়াসমিনের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও তার আত্মার শান্তি কামনা করেছে বিএপিএলসি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি