নিটল ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ অনুমোদন

নিটল ইন্স্যুরেন্সের নগদ লভ্যাংশ অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত বেসরকারি নন-লাইফ বীমা কোম্পানি নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় সভাপতিত্ব করেন কোম্পানিটির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট এ কে এম মনিরুল হক। বিপুল সংখ্যক শেয়ার হোল্ডারের অংশগ্রহণের মধ্য দিয়ে শান্তিপূর্নভাবে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার বাজারের বর্তমান পরিস্থিতিতেও ২০২০ সালে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করায় শেয়ারহোল্ডারবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস-চেয়ারম্যান জুবায়ের হুমায়ুন খন্দকার; পরিচালক নাইমা হক; মাহমুদুল হক শামীম; মো. মুরাদ হোসেন রিপন; স্বতন্ত্র পরিচালক মো. আব্দুল আজিজ, এফসিএমএ ও ড. রঞ্জন কুমার মিত্র, এফসিএমএ; মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম মাহবুবুল করিম; প্রধান আর্থিক কর্মকর্তা মো. আলতাফ হোসেন এবং প্রধান অভ্যন্তরীন নিরীক্ষা ও কমপ্লায়েন্স মো. লিয়াকত হোসেন এফসিএমএ। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন