ঠাকুরগাঁওয়ে এক বছরে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৩

ঠাকুরগাঁওয়ে এক বছরে সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু ৩
ঠাকুরগাঁওয়ে কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে ২৪ ঘণ্টায় নতুন করে ৭৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি এ বছরে এক দিনে সর্বোচ্চ শনাক্ত বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

রোববার (২০ জুন) রাতে ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে সদর উপজেলার দুইজন এবং বালিয়াডাঙ্গী উপজেলার একজন রয়েছে।

এর আগে বুধবার (১৬ জুন) সন্ধ্যায় করোনা সংক্রমণ ঠেকাতে ১৭ জুন থেকে ২৩ জুন পর্যন্ত সাত দিনের কঠোর বিধিনিষেধ জারি করেছে জেলা প্রশাসন।

সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে ২৪ ঘণ্টায় ১৬৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৪৮ জন, পীরগঞ্জে ছয়জন, রাণীশংকৈলে ১১ জন, বালিয়াডাঙ্গীতে ১১ জন এবং হরিপুর উপজেলায় একজন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে আক্রান্তের হার ৪৫ দশমিক ৫৬ শতাংশ। যা গতকালের থেকে ১০ শতাংশ বেশি।

তিনি আরও বলেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সদর উপজেলার দুইজন এবং বালিয়াডাঙ্গী উপজেলার একজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত ২ হাজার ৪১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬৫০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ ছাড়া জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৭ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট