দর বৃদ্ধির কারণ জানে না পেপার প্রসেসিং

দর বৃদ্ধির কারণ জানে না পেপার প্রসেসিং
ওভার দ্যা কাউন্টার (ওটিসি) থেকে মূল মার্কেট থেকে ফিরে আসা পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার দর কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, মূল মার্কেটে ফেরার পর থেকে কোম্পানিটির শেয়ার দর বেড়েই চলছে। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে গত ২১ জুন জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, পেপার প্রসেসিংয়ের শেয়ার দর গত ৬ জুন ছিল ১৭ টাকা ৬০ পয়সা। আর ২১ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৩০ টাকা ৯০ পয়সা। অর্থাৎ এই ৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৩০ পয়সা বা ৭৬ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন