এফবিসিসিআই সভাপতির সঙ্গে ডিবিএ’র সৌজন্য সাক্ষাৎ

এফবিসিসিআই সভাপতির সঙ্গে ডিবিএ’র সৌজন্য সাক্ষাৎ
ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর নতুন সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে পুঁজিবাজারের ব্রোকারদের শীর্ষ সংগঠন ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)।

ডিবিএ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার ডিবিএ সভাপতি শরীফ আনোয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনটির পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে।

ডিবিএ’র পক্ষ থেকে এফবিসিসিআই সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। বৈঠকে উভয় সংগঠনের প্রতিনিধিদের মধ্যে দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতির পাশাপাশি শেয়ারবাজার পরিস্থিতি নিয়ে আলাপ ও মতবিনিময় হয়।

শরীফ তার বক্তব্যে দেশের শিল্প ও অর্থনৈতিক বিকাশে পুঁজিবাজারের গুরুত্ব ও ভূমিকার কথা তুলে ধরেন এবং এর উন্নয়ন ও অগ্রগতিতে তার এবং তার সংগঠনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, পুঁজিবাজারের পাশাপাশি দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন সাধনে ডিবিএ অতীতের ন্যয় ভবিষ্যতেও এফবিসিসিআইয়ের সঙ্গে একযোগে কাজ করে যাবে।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন ডিবিএ’র সভাপতিসহ সকল প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং পুঁজিবাজারের যে কোন প্রয়োজনে তার এবং তার সংগঠনের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা প্রদানের আশ্বাস দেন।

সভায় ডিবিএ’র সাবেক সভাপতি মো. শাকিল রিজভী, বর্তমান সিনিয়র সহ-সভাপতি রিচার্ড ডি রোজারিও, সহ-সভাপতি মো. সাজিদুল ইসলাম, পরিচালক দস্তগীর মো. আদিল, মো. সাইফুদ্দিন, এফবিসিসিআই’র সহ-সভাপতি এম. এ মোমেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি