Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার

ইসলামী ব্যাংক ময়মনসিংহ জোনের শরী‘আহ পরিপালন বিষয়ক ওয়েবিনার
ইসলামী ব্যাংকের ময়মনসিংহ জোনের 'ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন' শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুন) অনুষ্ঠিত এ ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর মো. কামাল উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান।

ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মোহাম্মদ মানজুরে ইলাহী।

ব্যাংকের ময়মনসিংহ জোনপ্রধান বসির আহাম্মদের সভাপতিত্বে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা এবং ময়মনসিংহ জোনের শাখাপ্রধান ও কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার