ময়মনসিংহে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত
ময়মনসিংহ টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ জুন) রাত ৮টার দিকে মহাসড়কের মুক্তাগাছার হরিনাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ঘোগা ইউনিয়নের চারিপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সেলিম মিয়া (২১), আবুল কাশেমের ছেলে সবুজ মিয়া (২০), লাল মিয়ার ছেলে অন্তর মিয়া (১৯)।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) দুলাল আকন্দ বলেন, নিহত ৩ জনই ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো কাজ শেষে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে হরিনাতলা এলাকায় যেতেই টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি গাছের চারা বোঝাই ট্রাক তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। গুরুতর আহত হয় দু’জন। আহতদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরেকজনকে মৃত ঘোষণা করেন। অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পথে তৃতীয় জনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটি চালকসহ আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট