ফাইন ফুডসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

ফাইন ফুডসের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ২৯ জুন বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাববছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করবে কোম্পানিটি।

বুধবার (২৩ জুন) কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

পুঁজিবাজারে ২০০২ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির বর্তমানে শেয়ার সংখ্যা ১৩ কোটি ৯৭ লাখ ৩ হাজার ৯২০ টি। `বি' ক্যাটাগরিতে লেনদেন করা এই কোম্পানিটি সবশেষ ২০২০ সালে ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে।

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছিল ৩১ পয়সা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন