‘উন্নত প্রযুক্তিই নবায়নযোগ্য জ্বালানির পরিবেশ সমৃদ্ধ করবে‘

‘উন্নত প্রযুক্তিই নবায়নযোগ্য জ্বালানির পরিবেশ সমৃদ্ধ করবে‘
উন্নত প্রযুক্তি ও বিশেষজ্ঞ পরিষেবা বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির পরিবেশ সমৃদ্ধ করবে বলে জানিয়েছেন । তিনি বলেন, ইউরোপীয় দেশসমূহের সহযোগিতা ও অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা আধুনিক ও উন্নত হবে।

বুধবার (২৩ জুন) নবায়ণযোগ্য জ্বালানি পরিবর্তনের বিষয়ে টীম ইউরোপ উদ্যোগ' বাংলাদেশে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান পর্যালোচনায় নবায়ণযোগ্য জ্বালানির অংশ পর্যায়ক্রমে বাড়ছে। ৫৮ লাখ সোলার হোম সিষ্টেমের মাধ্যমে প্রায় ২ কোটি গ্রামীণ জনগণকে বিদ্যুৎ সেবা দেয়া হচ্ছে। নেট মিটারিং সিস্টেমের মাধ্যমে রূপটপ সোলার জনপ্রিয় বিজনেস মডেল হতে যাচ্ছে। বাংলাদেশে জমি স্বল্পতার জন্য সৌরবিদ্যুতের বড় প্রকল্প নেয়া যাচ্ছে না। সৌরবিদ্যুতে কম জমি লাগে এমন প্রযুক্তি উদ্ভাবন প্রয়োজন।

টীম ইউরোপ ইনিসিয়েটিভ'র সঙ্গে বায়ু বিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ, ওশান নবায়ণযোগ্য জ্বালানি নিয়ে অনুসন্ধান ও কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। অনুসন্ধান কাজগুলোতে বিপুল বিনিয়োগ প্রয়োজন। ইউরোপের অভিজ্ঞতা এসব বিষয় উন্নয়নে আশানুরূপ অবদান রাখবে। মানব সম্পদ ও প্রযুক্তি হস্তান্তরে একত্রে কাজ করতে পারলে উভয়পক্ষই উপকৃত হবে বলে জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

গ্রিন ইনক্লোসিভ ডেভেলপমেন্ট এর সোশাল প্রোটেকশন বিভোগের টীম লিডার কোয়েন এভারার্ট'র সঞ্চালনায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসজে টিরিংক, জার্মান দূতাবাসের হেড অব কো-অপারেশন কারেন ব্লুম, স্রেডার চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিনসহ ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক, কেএফ ডবি্লও ও এএফডি এবং ইউরোপীয় বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা