নিউইয়র্ক বাংলা বইমেলা ১০ সেপ্টেম্বর থেকে শুরু

নিউইয়র্ক বাংলা বইমেলা ১০ সেপ্টেম্বর থেকে শুরু
মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ‌‘নিউইয়র্ক বাংলা বইমেলা-২০২১’ আগামী ১০,১১ ও ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও নিউইয়র্ক বাংলা বইমেলার ৩০তম বছর পূর্তি এবারের বইমেলার প্রধান বিষয়। মুক্তধারা ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

৩০তম নিউইয়র্ক বাংলা বইমেলার আহ্বায়ক ড. নূরুন নবীর সভাপতিত্বে ১৬ জুন এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বইমেলার ৩০ বছর পূর্তি অনুষ্ঠানের বিষয় আলোচিত হয়। লেখক-প্রাবন্ধিক হাসান ফেরদৌসকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট অনুষ্ঠান কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আরও রয়েছেন ড. নূরুন নবী, ডা. জিয়াউদ্দীন আহমেদ, ফেরদৌস সাজেদীন, আহমাদ মাযহার ও আদনান সৈয়দ। এছাড়া ডা. জিয়াউদ্দীন আহমেদ, ড. নূরুন নবী, ফেরদৌস সাজেদীন, গোলাম ফারুক ভুঁইয়া, ড. জিনাত নবী, ডা. ফাতেমা আহমেদ ও তানভীর রাব্বানীকে সদস্য করে গঠিত হয়েছে সাত সদস্য বিশিষ্ট অর্থ কমিটি।

একই সভায় গঠিত হয়েছে স্মারক-সংকলন প্রকাশনা কমিটিও। স্মারক-সংকলন সম্পাদনার দায়িত্ব পালন করবেন কামরুন জিনিয়া। উপদেষ্টা হিসেবে থাকবেন ফেরদৌস সাজেদীন, আহমাদ মাযহার ও আদনান সৈয়দ।

উল্লেখ্য, করোনার কারণে গত বছর মুক্তধারা ফাউন্ডেশন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ২৫টি প্রকাশনা সংস্থার অংশগ্রহণে আয়োজিত প্রথম ভার্চুয়াল বাংলা বইমেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে। এক বছর পর নিউইয়র্ক বাংলা বইমেলা পূর্ববর্তী অবস্থায় ফিরতে চলেছে। এ বছর প্রকাশকেরা সশরীরে উপস্থিত হয়ে নিউইয়র্ক বাংলা বইমেলায় অংশগ্রহণ করতে পারবেন। সশরীরে বইমেলায় উপস্থিত হয়ে বই কিনতে পারবেন পাঠকেরাও। কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ বছরও গত বছরের মতো পৃথিবীর সব দেশ থেকে অনলাইনে বিশেষ হ্রাসকৃত মূল্যে বই ক্রয় করার সুযোগ থাকবে। বইমেলার নিয়মিত আপডেট জানতে https://www.nyboimela.org ভিজিট করতে অনুরোধ জানানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা