রামেক হাসপাতালের করোনা ইউনিটে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

রামেক হাসপাতালের করোনা ইউনিটে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে ১৮ জন মারা গেছেন। এক দিনে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি।

বুধবার (২৩ জুন) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২৪ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে এই ১৮ জন মারা যান। এর আগে গত ২৩ জুন এই ইউনিটে ১৬ জনের মৃত্যু হয়েছিল।

মৃত ১৮ জনের মধ্যে ৮ জন করোনায় এবং ১০ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এই ১৮ জনের মধ্যে ১৩ জনেরই বাড়ি করোনার হটস্পট রাজশাহী জেলায়। এ ছাড়া নওগাঁর চারজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে সর্বোচ্চ ৫ জন মারা গেছেন হাসপাতালের ২২ নম্বর ওয়ার্ডে। হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ও ১ নম্বর ওয়ার্ডে চারজন করে মারা গেছেন। এ ছাড়া ১৭ নম্বর ওয়ার্ডে ৩ জন, ১৫ ও ৩২ নম্বর ওয়ার্ডে ১ জন করে মারা গেছেন।

এই এক দিনে করোনা সংক্রমণে মারা গেছেন ৮ জন। তাদের মধ্যে ৭ জনই রাজশাহী জেলার বাসিন্দা। অন্যজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

একই দিনেই করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে মারা গেছেন আরও ১০ জন। তাদের মধ্যে ৬ জন রাজশাহীর এবং ৪ জন নওগাঁ জেলার বাসিন্দা। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো