বসুরহাটে ১৪৪ ধারা জারি

বসুরহাটে ১৪৪ ধারা জারি
 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ জুন) দুপুর পৌনে ১২টায় বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউল হক মীর।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত বসুরহাট পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হলো।’

এসময়ের মধ্যে পৌর এলাকায় কোথাও কোনো ধরনের সভা-সমাবেশ বা গণজমায়েত করা যাবে না। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান ইউএনও।

প্রসঙ্গত, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বোন রোকেয়া বেগমের বাসায় হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল ৩টায় বসুরহাট রূপালী চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ডাক দেয় উপজেলা আওয়ামী লীগ। এরপর একই স্থানে বিকেল ৩টায় পাল্টা সমাবেশ ডাকে কাদের মির্জার অনুসারী উপজেলা ছাত্রলীগ। এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট