Ortho Songbad আর্কাইভ

মোগলটুলিতে ইসলামী ব্যাংকের ক্যাশ রিসাইক্লিং মেশিন উদ্বোধন

মোগলটুলিতে ইসলামী ব্যাংকের ক্যাশ রিসাইক্লিং মেশিন উদ্বোধন
ইসলামী ব্যাংক ঢাকার চক মোগলটুলির তাজমহল টাওয়ারে সম্প্রতি ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) উদ্বোধন করেছে।

ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. ওমর ফারুক খান প্রধান অতিথি হিসেবে এ সিআরএম উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ব্যাংকের সেন্ট্রাল জোন প্রধান মাহমুদুর রহমান ও চক মোগলটুলি শাখাপ্রধান এ.কে.এম মাহবুব মোরশেদসহ নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিআরএমের মাধ্যমে নগদ জমা ও উত্তোলন, যেকোন ব্যাংকের ক্রেডিট কার্ডের বিল প্রদান, মোবাইল রিচার্জ, বিভিন্ন সেবা সংস্থার বিল প্রদান, এমক্যাশ থেকে ক্যাশ আউট, ক্যাশ বাই কোড সুবিধা, চেক বই ও স্টপ পেমেন্টের আবেদন, টাকা উত্তোলনের জন্য পজিটিভ-পে ও সাত দিনের নোটিশ প্রদান করা যাবে।

মুল সাইট থেকে

পুজিবাজার