ঈদে হাসাতে আসছে ‘লন্ডনি বউ’

ঈদে হাসাতে আসছে ‘লন্ডনি বউ’
আসছে ঈদুল আজহায় হাসি-আনন্দে মুখর করবে ‘লন্ডনি বউ’। নীলাঞ্জনা নীলার সঙ্গে জুটি বেঁধে নাটকটিতে হাসাবেন অভিনেতা জামিল হোসেন।

বুধবার (২৩ জুন) রাজধানীর উত্তরায় শুটিং সম্পন্ন হয়েছে নাটকটির। জামিল-নীলা ছাড়াও এতে অভিনয় করেছেন আমিন আজাদ, আনোয়ার হোসেন, তামান্না প্রমুখ।

গীতিকার, সুরকার ও সাংবাদিক শোয়েব চৌধুরীর গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য লিখেছেন শামীম সিকদার। পরিচালনায় তাজু কামরুল। ক্রাউন এন্টারটেইনমেন্ট ও ক্রাউন ক্রিয়েশনসের ঈদ আয়োজনের অন্যতম নাটক এটি। নির্বাহী প্রযোজক মনিরুল ইসলাম।

নির্মাতা তাজু কামরুল বলেন, ‘শোয়েব চৌধুরীর গল্পের স্টাইলই আলাদা। ইতোমধ্যে তার লেখা গল্প অবলম্বনে অনেকগুলো নাটক নির্মিত হয়েছে। তার গল্পে চমৎকার ম্যাসেজ থাকে। এখানেও বিনোদনের পাশাপাশি একটা ম্যাসেজ দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, এই নাটক নিয়ে ব্রিটেন প্রবাসী বাঙালিদের, বিশেষ করে প্রবাসী সিলেটিদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নাটকটির কারিগরী সহায়তা দিয়েছে ক্রাউন ডিজিট্যাল ল্যাব।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

‘পাগলা মসজিদের টাকার চেয়েও কঠিন’ জাকসুর ভোট গণনা: কুদ্দুস বয়াতি
গুণী অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার
আবারও গ্রেফতার প্রিন্স মামুন
বড় পর্দায় আসছে মাইকেল জ্যাকসনের বায়োপিক
করোনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
হিরো আলমের আত্মহত্যার চেষ্টা
অভিনেতা সমু চৌধুরী মানসিক ভারসাম্যহীন নন, মাজারভক্ত: চিকিৎসক
আমি গুরুতর অসুস্থ, চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি: ফারিয়া
নারী নির্যাতনের অভিযোগে গায়ক নোবেল গ্রেপ্তার