দক্ষিণ আফ্রিকায় করোনা শনাক্তের রেকর্ড, বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় করোনা শনাক্তের রেকর্ড, বাংলাদেশির মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় গত ছয় মাসের মধ্যে একদিনে সর্বাধিক করোনা রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৭ হাজার ৪৯৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে শুধু হাউটেং (জোহানেসবার্গ এলাকায়) প্রদেশে শনাক্ত হয়েছেন ১০ হাজার ৮০৬ জন। বর্তমানে দেশটিতে সংক্রমণের হার ২৪.৯ শতাংশ।

বুধবার (২৩ জুন) দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইনস্টিটিউট ফর কমিউনিকেশন ডিজিজ (এনআইসিডির) প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৬৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত করোনায় দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৫৯ হাজার ২৫৮ জনের।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে আব্দুস সালাম নামে একজন প্রবাসী বাংলাদেশি রয়েছেন। আব্দুস সালাম দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ডেলমো পার্ক এলাকায় থাকতেন। তিনি বাসায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায়। এই নিয়ে দেশটিতে করোনার তৃতীয় ঢেউয়ে ছয় প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো।

এনআইসিডির নির্বাহী পরিচালক প্রফেসর ডা. অ্যাড্রিয়ান পুরেন বলেছেন, দক্ষিণ আফ্রিকায় করোনার তৃতীয় ঢেউ জোর আঘাত হেনেছে। সংক্রমণ মোকাবিলা করতে হলে কঠোর লকডাউন দিতে হবে এবং জনগণকে কঠোর স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। তাহলেই সংক্রামণ কমিয়ে আনা সম্ভব।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা