প্রাইম ব্যাংকের কার্ডেও ১০ ই-কমার্সে লেনদেন স্থগিত
১০টি অনলাইন মার্চেন্টে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেন স্থগিত করেছে প্রাইম ব্যাংক। এর আগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ঢাকা ব্যাংকও একই নিষেধাজ্ঞা দেয়। পাশাপাশি ইউসিবি ও সিটি ব্যাংকও তাদের গ্রাহকদের এসব অনলাইন মার্চেন্টে লেনদেনের বিষয়ে সতর্ক করেছে।
নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইভ্যালি, আলেশা মার্ট, ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি।
শনিবার (২৬ জুন) প্রাইম ব্যাংক এক নির্দেশনায় এ ১০টি অনলাইন মার্চেন্টের সঙ্গে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের লেনদেন সাময়িক স্থগিত করে। এ বিষয়ে বিস্তারিত জানতে ১৬২১৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৪ জুন) একই নির্দেশনা দেয় এমটিবি ও ঢাকা ব্যাংক।