দর বৃদ্ধির কারণ জানে না ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর কোনো কারণ ছাড়াই অস্বাভাবিক বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর এভাবে বাড়ছে।
উল্লেখ্য, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ১৫ জুন ছিল ৯৩ টাকা ৪০ পয়সা। আর ২৭ জুন কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ১১৭ টাকা ৪০ পয়সা। অর্থাৎ এই ৮ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২৪ টাকা বা ২৬ শতাংশ বেড়েছে।