Ortho Songbad আর্কাইভ

ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার একটি পোস্টের দাম কত?

ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কার একটি পোস্টের দাম কত?
ছবি ও ভিডিও শেয়ারিং নেটওয়ার্ক ইনস্টাগ্রামে একটি পোস্টের জন্য কত নেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া? এটি জানার আগ্রহ অনেকেরই। প্রিয়াঙ্কার নিজে তা কখনো না জানালেও সম্প্রতি এ বিষয়ে ধারণা পাওয়া গেছে।

এক টুইটে বিষয়টি খোলাসা করেছেন চলচ্চিত্র প্রযোজক ও ট্রেড অ্যানালিস্ট রিগীশ জোহর।

রিগীশ তার টুইটে উল্লেখ করেন, ইনস্টায় প্রতিটি পোস্টের জন্য প্রিয়াঙ্কা নেন অনন্ত ৩ কোটি রুপি। ইনস্টায় প্রিয়াঙ্কার ফলোয়ারও অনেক। ৬ কোটি ৫০ লাখ ভক্ত তাকে ফলো করেন।

হিন্দুস্তান টাইমস জানায়, দক্ষ অভিনেত্রীর পাশাপাশি তিনি একজন সফল প্রযোজকও। প্রিয়াঙ্কা প্রযোজিত 'দ্য হোয়াইট টাইগার'-এর কথা সবার জানা। চলতি বছর অস্কার নমিনেশনের চূড়ান্ত তালিকায় সেরা সংগৃহীত চিত্রনাট্য বিভাগে মনোনীত ছিল পরিচালক রামিন বাহারানির এই ছবি! প্রায় ৮ বছর আগে প্রযোজক হন এই অভিনেত্রী। খোলেন প্রযোজনা সংস্থা 'পার্পল পেবেল পিকচার্স'। গত ৮ বছরে প্রায় ১২টি সিনেমা তৈরি হয়েছে এই অফিস থেকে।

টেলিগ্রাফের ইমপোস্টার পডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, মায়ের সঙ্গে তার আয়ের অঙ্ক নিয়ে একবার গভীর আলোচনা হয়। তখন মা তাকে বলেন যে, বয়স বাড়ছে তার। তাই তখন থেকে অভিনয় ছাড়াও অন্য উপায়ে উপার্জনের ব্যবস্থা করেন প্রিয়াঙ্কা।

মুল সাইট থেকে

পুজিবাজার