তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৪৩ অভিবাসীর মৃত্যু

তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে ৪৩ অভিবাসীর মৃত্যু
লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে তিউনিসিয়া উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে কমপক্ষে ৪৩ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ৮৪ জনকে। তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট বলছে, ওই নৌকায় বাংলাদেশ, মিসর, সুদান ও ইরিত্রিয়া থেকে আসা অভিবাসীরা ছিলেন।

শনিবার (৩ জুলাই) স্থানীয় সময় তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট জানিয়েছে, লিবিয়ার উত্তর–পশ্চিম উপকূলের জুয়ারা থেকে নৌকায় করে অভিবাসীরা যাত্রা শুরু করেছিলেন। সম্প্রতি কয়েক মাসে তিউনিসিয়া উপকূলে বেশ কয়েকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। তিউনিসিয়া ও লিবিয়া পার হয়ে ইউরোপে অভিবাসীদের যাতায়াত বাড়ছে।

রেড ক্রিসেন্ট কর্মকর্তা মঙ্গি স্লিম বলেন, ৮৪ জন অভিবাসীকে উদ্ধার করেছে নৌবাহিনী। আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে দারিদ্র্যের কারণে হাজার হাজার অভিবাসী সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন। এসব অভিবাসীর বেশির ভাগেরই গন্তব্য ইতালি। ২০২১ সালে অভিবাসীদের যাওয়ার হার আবার বেড়েছে।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১৯ হাজার ৮০০ অভিবাসী দেশটিতে পৌঁছেছেন। গত বছর একই সময়ে ৬ হাজার ৭০০ অভিবাসী ইতালিতে পৌঁছান। সূত্র:রয়টার্স।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না