জমি ক্রয়ের ঘোষণা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ৪৮ ডেসিমেল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুরে নুডলস, স্নাকস কার্গোটেড কার্টুন এবং ব্যাটারি ফ্যাক্টরির বাউন্ডারি ওয়ালের জন্য জমি কিনবে।
এই জমি কিনতে কোম্পানিটির মোট ৭ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে। এছাড়া কোম্পানিটি ৭৫ লাখ ৬০ হাজার টাকা রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ বাবদ ব্যয় করবে।