Ortho Songbad আর্কাইভ

করোনায় অবৈধ প্রবাসীরাও পাবেন সরকারি চিকিৎসা

করোনায় অবৈধ প্রবাসীরাও পাবেন সরকারি চিকিৎসা
সৌদি আরবে করোনাভাইরাস আক্রান্ত যেকোনও ব্যক্তি, এমনকি অবৈধ প্রবাসীদেরও চিকিৎসার নির্দেশ দিয়েছেন দেশটির বাদশা সালমান বিন আব্দুল আজিজ। সোমবার সৌদির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল-রাবিয়া এ তথ্য জানিয়েছেন।

সৌদির স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনাভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা গেলে সবাইকেই বাদশাহ সালমানের নতুন আদেশের অধীনে চিকিৎসা নেয়ার জন্য বিনা সংকোচে সরকারি-বেসরকারি যেকোনও হাসপাতালে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) আল-রাবিয়ার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এদের মধ্যে সৌদির নাগরিক এবং বৈধ ভিসাধারী বা অবৈধ প্রবাসীরা অন্তর্ভুক্ত রয়েছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার