Ortho Songbad আর্কাইভ

রাজধানীতে ৪০ লাখ টাকার সমমূল্যের জাল নোট উদ্ধার

রাজধানীতে ৪০ লাখ টাকার সমমূল্যের জাল নোট উদ্ধার
রাজধানীর ভাটারা থানাধীন ১০০ ফিট নূরেরচালা এলাকায় জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। ওই কারখানায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়।

সোমবার (১২ জুলাই) ভোর থেকে সাঈদনগর নুরেরচালা এলাকার ওই বাসায় অভিযান শুরু করে। এসময় জড়িত ৫ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার(ডিসি) মশিউর রহমান।

তিনি বলেন, কোরবানির ঈদকে ঘিরে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র জাল টাকার কারবার শুরু করেছে। আমাদের গোয়েন্দা কার্যক্রমের মধ্যেই ভাটারায় এই জাল টাকার কারখানার সন্ধান মেলে। ৪০ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। অভিযান চলছে। অভিযান শেষে এব্যাপারে বিস্তারিত জানানো হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার