Ortho Songbad আর্কাইভ

আইডিএলসি ফিন্যান্সের পর্ষদ সভার সময় পরিবর্তন

আইডিএলসি ফিন্যান্সের পর্ষদ সভার সময় পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইডিএলসি ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার সময় পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৯ জুলাই বিকাল ৪টার পরিবর্তে সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩০ জুন,২০২১ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ২৫ পয়সা।

মুল সাইট থেকে

পুজিবাজার