Ortho Songbad আর্কাইভ

বছরে ইস্টার্ন লুব্রিকেন্টসের আয় বাড়বে ৩৯ লাখ টাকা

বছরে ইস্টার্ন লুব্রিকেন্টসের আয় বাড়বে ৩৯ লাখ টাকা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্ট লিমিটেডের ব্লেন্ডেড লুব্রিকেটিং তেলের মূল্য পুনরায় নির্ধারণ করা করেছে। এতে প্রতি বছর কোম্পানিটির আয় বাড়বে প্রায় ৩৯ লাখ ২৫ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৩ জুলাই) বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) কোম্পানিটিকে তেলের মূল্য নির্ধারণ নিয়ে একটি চিঠি পাঠায়।

সূত্র মতে, বিপিসি লুব্রিকেন্ট তেলের ব্লেল্ডিং চার্জ প্রতি লিটারে ৩ টাকা থেকে বাড়িয়ে ৬.৫০ টাকায় করেছে। আর স্টোরেজ চার্জ প্রতি লিটারে ০.০৫ টাকা থেকে বাড়িয়ে ০.১৫ টাকা করেছে। যা আজ ১৪ জুলাই বুধবার থেকে কারযকর হচ্ছে।

কোম্পানিটি আশা করছে লুব্রিকেন্টের ব্লেন্ডিংয়ের চার্জ বাড়ানোর ফলে প্রতি বছর ইস্টার্ন লুব্রিকেন্টস ৩৯ লাখ ২৫ হাজার টাকা মুনাফা করতে পারবে।

মুল সাইট থেকে

পুজিবাজার