ঢাকা মহানগর ছাত্রদলের কমিটি ঘোষণা
জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগরের চারটি ইউনিটের দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। চার ইউনিট হলো-উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম।
বুধবার (১৪ জুলাই) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটির কথা জানান সংগঠনের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।
ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক করা হয়েছে জসিম সিকদার রানাকে, সদস্য সচিব রুহুল আমিন সোহেল। দক্ষিণে আহ্বায়ক শাহ আলম (পাভেল সিকদার), সদস্য সচিব হয়েছেন নিয়াজ মাহমুদ নিলয়। পূর্বে আহ্বায়ক করা হয়েছে শেখ খালিদ হাসান জ্যাকিকে, সদস্য সচিব আল আমিন এবং পশ্চিমে মহসিন সিদ্দিকী রনি হয়েছেন আহ্বায়ক ও সদস্য সচিব আশরাফুল হোসেন মামুন।
গত ১৬ জুন মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ছাত্রদল।