Ortho Songbad আর্কাইভ

কোরবানির পশুর হাট তদারকি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

কোরবানির পশুর হাট তদারকি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম তদারকি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এই কার্যক্রম বাস্তবায়নে ৯টি মনিটরিং টিম গঠন করে ৯ জন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তাকে নির্ধারিত কোরবানির পশুর হাটের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে।

অপরদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন কোরবানির পশুর হাটে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন প্রাণিসম্পদ অধিদফতরের ৪টি মনিটরিং টিম, ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম ও ১টি বিশেষজ্ঞ মেডিকেল টিম কাজ করবে।

 

মুল সাইট থেকে

পুজিবাজার