Ortho Songbad আর্কাইভ

করোনা টিকা: সিনোফার্মের দ্বিতীয় চালান ঢাকায়

করোনা টিকা: সিনোফার্মের দ্বিতীয় চালান ঢাকায়
ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের আরও ১০ লাখ টিকা।

শনিবার (১৭ জুলাই) রাত ১১.৩৫ মিনিটে টিকাগুলো ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া আরও ১০ লাখ টিকা ঢাকার পথে রয়েছে। রাত ৩টায় এই টিকা দেশে আসার কথা রয়েছে।

সরকারের ক্রয় চুক্তির দ্বিতীয় চালান হিসেবে সিনোফার্মের এই টিকাগুলো এলো।

এর আগে চলতি মাসের শুরুতেই চীন থেকে ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। চীনের সিনোফার্ম থেকে তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে সরকার। ধাপে ধাপে আসবে এসব টিকা।

কেনা টিকার বাইরে চীন উপহার হিসেবে দুই দফায় বাংলাদেশকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা দিয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার