Ortho Songbad আর্কাইভ

যান্ত্রিক ত্রুটিতে ডিএসইর লেনদেন বন্ধ

যান্ত্রিক ত্রুটিতে ডিএসইর লেনদেন বন্ধ
যান্ত্রিক ত্রুটির কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন সাময়িক বন্ধ হয়ে গেছে।

রোববার (১৮ জুলাই) বেলা ১১টা ৯ মিনিটের পরেই লেনদেন বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে লেনদেন সাময়িক বন্ধ রয়েছে।’

তিনি বলেন, ‘সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। সমস্যার সমাধান হলেই আবার লেনদেন শুরু হবে।’

মুল সাইট থেকে

পুজিবাজার