Ortho Songbad আর্কাইভ

তিন কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দাম

তিন কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দাম
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, আরএন স্পিনিং এবং ফ্যামিলিটেক্সের শেয়ার দাম অস্বাভাবিক বেড়েছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

কোম্পানি তিনটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার (১৮ জুলাই) এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে সতর্ক বার্তাও প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানাতে ১৪ জুলাই কোম্পানিগুলোকে নোটিশ পাঠানো হয়। জবাবে সবকটি কোম্পানির কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে তার জন্য কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ১১ মে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের প্রতিটি শেয়ার দাম ছিল ৪ টাকা ৩০ পয়সা। যা টানা বেড়ে ৮ টাকা ৭০ পয়সায় উঠেছে।

গত ১১ এপ্রিল আরএন স্পিনিংয়ের প্রতিটি শেয়ার দাম ছিল ৩ টাকা ৭০ পয়সা। যা টানা বেড়ে ৭ টাকা ৩০ পয়সা হয়েছে।

ফ্যামিলিটেক্সের শেয়ারের দাম ২৮ এপ্রিল ছিল ২ টাকা ৪০ পয়সা। যা টানা বেড়ে ৫ টাকা ৯০ পয়সায় উঠেছে।

মুল সাইট থেকে

পুজিবাজার