Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংক বগুড়া জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বগুড়া জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বগুড়া জোনের ভার্চুয়াল ব্যবসায় উন্নয়ন সম্মেলন গত ১৫ জুলাই অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী। এতে আরও বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জে. কিউ. এম. হাবিবুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আলতাফ হুসাইন, আবুল ফয়েজ মুহাম্মদ কামালুদ্দীন ও আবু নাছের মুহাম্মদ নাজমুল বারী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খালেদ মাহমুদ রায়হান।

ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে বগুড়া জোনের শাখাপ্রধান ও কর্মকর্তারা সম্মেলনে অংশগ্রহণ করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার